টুর্নামেন্টের মাঝপথেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বিদায় জানাতে হচ্ছে ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে। চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনা জানিয়েছেন, ডান কুঁচকিতে গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে ব্রাভোর। ফলে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। আজ বৃহস্পতিবার আরব আমিরাত ছেড়ে নিজ দেশে ফিরে যাবেন ব্রাভো। এবারের আসরে ছয় ম্যাচ খেলতে পেরেছেন ব্রাভো। যেখানে ব্যাট হাতে দুই ইনিংসে করেছেন সাত রান এবং বল হাতে তার শিকার ছয় ম্যাচে ছয় উইকেট।
