দুবাই গেলেন সালমা-জাহানারা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২২:১৩

স্পোর্টস রিপোর্টার

উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ তথা নারী আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে গেলেন বাংলাদেশের ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। গতকাল সকালে ১০টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন দুই ক্রিকেটার। দুবাই পৌঁছে কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সালমা-জাহানারাকে। এ সময় তাদের করোনা পরীক্ষাও হবে। কোয়ারেন্টাইন শেষে শারজায় দলের সঙ্গে যোগ দিবেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার।

দুবাই যাওয়ার আগে দেশে কয়েকদিন অনুশীলন করেছেন সালমা-জাহানারা। বিসিবির কোচ মাহবুব জাকির অধীনে নিজেদের প্রস্তুত করেছেন তারা। দুইবার করোনা পরীক্ষা হয়েছে তাদের। দুইবারই নেগেটিভ রিপোর্ট আসায় ভারতের এই টি-২০ লিগ খেলতে উড়াল দিয়েছেন তারা।

আগামী ৪-৯ নভেম্বর তিন দলের এই টুর্নামেন্ট হবে শারজায়।