করোনার মধ্যেও উন্নয়ন বাধাগ্রস্ত হয়নি: তোফায়েল আহমেদ

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২৩:৪৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১(সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার মধ্যে ইমাম-মোয়াজ্জিন থেকে শুরু করে এমন কোন সেক্টর নেই যেখানে সহযোগিতা করেননি। যার কারণে এই করোনার মধ্যেও বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়নি। যার ফলে সকল ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 

তিনি আজ বুধবার দুপুরে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধার অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তোফায়েল আহমেদ যারা মাদক ও অসামাজিক কাজের সাথে যারা জড়িত তাদের দলীয় কোন পদে না আনতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: ‘আলুর দাম বেধে দিয়ে দাম নিয়ন্ত্রণের চেষ্টা সরকারের ভুল সিদ্ধান্ত’

পূর্ব ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিয়া মো. সিরাজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। 

এতে বিশেষ অতিথি ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মমিন টুলু। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার। 

এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এএএম