গাজীপুরে শিশু ও নারী উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০০:৩০

গাজীপুরে নারী শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা পরিষদের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বুধবার সকালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকীর সভাপতিত্বে আয়োজিত ঐ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন। কর্মশালায় সদর উপজেলার চার ইউনিয়নের শিক্ষক, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সমাজের নেতৃস্থানীয় ৩০ জন ব্যক্তি অংশ নেন।

জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিনের কর্মশালা পরিচালনায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন—সদর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শিরিন আকতার, ভাওয়াল মির্জাপুর এইচজে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছানোয়ার হোসেন, বাড়িয়া ইউপির চেয়ারম্যান আক্তারুজ্জামান শুক্কুর,  পিরুজালী ইউপির মহিলা সদস্য শিউলী খানম প্রমুখ।