ইরান এবং রাশিয়ার কাছে মার্কিন ভোটারদের তথ্য রয়েছে: এফবিআই

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০৯:৩৯

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অভিযোগ করেছে যে ইমেইলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের ভোটারদের হুমকি দিচ্ছে ইরান। বুধবার এক সংবাদ সম্মেলনে এফবিআই'র পক্ষ থেকে এমনটি বলা হয়।   

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের জন  রেটক্লিফ বলেন, ট্রাম্পের সমর্থক একটি ডানপন্থী দলের নাম ব্যবহার করে ইমেইলগুলো পাঠানো হচ্ছে । এর মাধ্যমে ইরান  বিশৃঙ্খলাকে উস্কে দিচ্ছে।  
 
জন  রেটক্লিফ আরো দাবি করেন  যে ইরান এবং রাশিয়ার কাছে  যুক্তরাষ্ট্রের কিছু ভোটারের রেজিস্ট্রেশনের তথ্য রয়েছে।

তবে ইরানের মতো রাশিয়া ভোটারদের হুমকি দিচ্ছে না বলে সংবাদ সম্মেলনে জানান জন রেটক্লিফ। 

এদিকে সংবাদ সম্মেলন যোগ দিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই'র পরিচালক ক্রিস্টোফার  রে বলেন, মার্কিন নির্বাচন ব্যবস্থা এখনো নিরাপদ রয়েছে । 

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাত্র ১৩ দিন আগে মার্কিন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এমন তথ্য জানানো হলো। 

 এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান ট্রাম্পের পক্ষে এবং ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠে রাশিয়ার হ্যাকারদের বিরুদ্ধে।  

ইত্তেফাক/এআর