ডামুড্যা পৌরসভার খাল থেকে যুবতীর লাশ উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৪:০৬

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কুলকুড়ি গ্রামের নিজবাড়ীর পাশের খাল থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কাজল(১৫) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে ডামুড্যা থানা পুলিশ। মৃত কাজল একই গ্রামের আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে।

মৃত কাজলের মা বুলি বেগম জানান তার  মেয়ে কাজলের  সাথে পূর্বডামুড্যা গ্রামের বাবু নামের এক ছেলের সাথে বিয়ের কথা চলছে। গতরাতে সে প্রতিদিনের মতো পাশের বাড়ি টিভি দেখতে গিয়ে আর ফিরে আসেনি।আজ সকালে খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া গেছে।

মৃতের বাবা আলাউদ্দিন ছৈয়াল বলেন কাজল আমার মেয়ে রাতে ঘরে ফিরে নাই শুনে ফজরের আজানের পর থেকে তাকে খুঁজতে থাকি। আশপাশে ও কোন আত্মীয় স্বজনদের বাড়ীতে  পাইনি। ভোরে বাড়ির পাশে খালে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মৃত দেহের হাত- পা বাঁধা ও মুখে কাপড়গুজা ছিল।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এমারত হোসেন জানান, ডামুড্যা বলেন সংবাদ পেয়ে কুলকুড়ি খাল থেকে কাজলে লাশ উদ্ধার করি। সুরৎহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশের ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিক অবস্থা হাত- পা ও মুখ বাঁধা পেয়েছি।

ইত্তেফাক/এমআর