ধর্ম যার যার উৎসব সবার এই অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজাকে ঘিরে মিলন মেলায় বিধবা নারী ও পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের মাঝে চেয়ারম্যানের পূজার উপহার হিসেবে শাড়ী,গেঞ্জি ও চাল বিতরণ করা হয়।
প্রতিবারের ন্যায় এবারো নোহালী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ(টিটু) এর ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ৩৮০ জন বিধবা নারীকে বস্ত্র ও ১০ কেজি করে চাল দেওয়া হয়। সেই সাথে বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি , সম্পাদক ,সেবায়েত ও এলাকার মহৎ প্রধানগনের মাঝে বস্ত্র প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায়, নীলফামারী জেলার ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক মিন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নোহালী ইউনিয়ন সভাপতি আজিজুল ইসলাম জমিদার । অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা বুলবুল আহমেদ, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি লাল মোহন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নির্মল রায় ,আওয়ামীলীগ নেতা আব্দুর মতিন অভি , স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকিরুল ইসলাম মন্টু প্রমুখ।
ইত্তেফাক/এসআই
