জয়পুরহাট চিনিকলসহ দেশের সবকয়টি চিনিকল বন্ধের পাঁয়তারার প্রতিবাদ ও আধুনিকায়ন করার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার সকালে শহরের চিনিকল সড়ক থেকে বিক্ষোভ শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাচুরমোড়ে সমাবেশ করে সংগঠনটি। এ সময় জেলা সিপিবির সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সিপিবি নেতা দেওয়ান বদিউজ্জামান বদি, বাসদ সদস্য উত্পল দেবনাথ প্রমুখ। তারা হুঁশিয়ারি জানিয়ে বলেন, জয়পুরহাট চিনিকল বন্ধ করে দেওয়া হলে গণআন্দোলনের মধ্য দিয়ে জেলা অচল করে দেওয়া হবে।
