যমুনাপাড়ে নির্মিত হচ্ছে আশ্রয়কেন্দ্র

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২০

বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলার বেলকুচি সদর ইউনিয়নের ডি এস এ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নির্মিত হচ্ছে বন্যা আশ্রয়কেন্দ্র। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, আশ্রয়কেন্দ্র নির্মাণে যথাযথভাবে তদারকি করা হচ্ছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল জানান, এতে একাডেমিক সুবিধা বৃদ্ধি পাবে। সাবেক মত্স ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস বলেন, আশ্রয়কেন্দ্রটি শুধু মানুষই নয় প্রাণিসহ অন্যান্য সম্পদ রক্ষায়ও সহায়ক ভূমিকা পালন করবে।