ব্যস্ত সড়কে অকেজো ট্রাক!

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২০

তাড়াশ পৌর শহরের ব্যস্ততম সড়কের ওপর একটি ট্রাক ফেলে রাখা হয়েছে। এতে প্রায়ই যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়তে হয় পথচলতি মানুষের। সরেজমিনে দেখা যায়, ভূয়াগাঁতি আঞ্চলিক সড়কের তাড়াশ বাসস্ট্যান্ড থেকে খাদ্যগুদাম মোড় এলাকার মধ্যে ট্রাকটির পেছনের দুই চাকা খুলে প্রায় অর্ধেক রাস্তা জুড়ে ফেলে রাখা হয়েছে। মাইক্রোচালক রুবেল মণ্ডল বলেন, তিন মাসের মতো ট্রাকটি ফেলে রাখা হয়েছে। ট্রাকের মালিক শমসের আলী জানান, নষ্ট ট্রাক নিজ বাসাবাড়ির পাশে রেখেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মেজবাউল করিম বলেন, ট্রাক সরিয়ে বাধামুক্ত চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।