দোয়ারাবাজারে গণধর্ষণ মামলার আসামি দুই দিনের রিমান্ডে

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২২

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কিশোরীকে গণধর্ষণ মামলার আসামি বিল্লাল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আমলগ্রহণকারী আদালত দোয়ারাবাজার জোনের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম কান্ত সিনহার আদালতে রিমান্ড শুনানি হয়। পুলিশ বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো.সেলিম নেওয়াজ। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর রাতে মেয়েটিকে বিল্লাল হোসেনসহ পাঁচ জন মিলে ধর্ষণ করে।  এ ঘটনায় ২০ অক্টোবর ঐ পাঁচ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন কিশোরীর মা।