মিঠাপুকুরে মাছ শিকার করতে গিয়ে নদীতে ডুবে অছিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘাঘট নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ২টার দিকে ঘাঘট নদীতে মাছ ধরতে যান অছিম উদ্দিন। কলার ভেলায় চড়ে ছিটকি জাল ছুড়লে জালের সঙ্গে ভেলা থেকে নদীতে পড়ে ডুবে যান তিনি। পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
