পীরগঞ্জে আগাম ধান কাটা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মালঞ্চা গ্রামে ইউএনও রেজাউল করিম কৃষক রবীন্দ্র নাথের এক বিঘা জমির ব্রিধান-৯০ কাটার মধ্য দিয়ে আগাম ধান কাটা শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম গোলাম সারওয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপসহকারী কৃষি অফিসার পঙ্কজ কুমার রায় প্রমুখ। ইউএনও রেজাউল করিম বলেন, বর্তমান সরকারের কৃষি বিপ্লবের কারণে এ অঞ্চলে মঙ্গা মোকাবিলা করা সহজ হয়েছে।
