শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে সাত জন আটক

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২৪

বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহূত একটি ট্রাক জব্দ করা হয়। বুধবার রাতে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট-আড়ংশাইল তিন মাথা মোড় থেকে পুলিশ তাদের আটক করে। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আযাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাত ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাঁসুয়া, তিনটি লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জামাদি জব্দ করা হয়।