কেন্দুয়ায় গরু ও পিকআপ ভ্যানসহ দুই চোর আটক

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:২৪

বাজারে বিক্রির উদ্দেশ্যে একটি পিকআপ ভ্যানে করে গরু নিয়ে যাওয়ার সময় কেন্দুয়া থানা পুলিশ দুটি গরু ও পিকআপ ভ্যানসহ দুই চোরকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সেনের বাজার নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হাইয়ুল কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং শাহ আলম পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার তেলুয়ারি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, দুই গরু চোরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত গাভি ও বকনা বাছুরসহ গরু পরিবহনকারী পিকআপ ভ্যানটি থানা হেফাজতে রয়েছে।