‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত্’ স্লোগানের ছায়াতলে দালাল ও কর্মকর্তার যৌথ দুর্নীতিতে এই মহত্ উদ্যোগ কলঙ্কিত। এর প্রকৃষ্ট উদাহরণ ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি ১-এর আওতাভুক্ত ধনবাড়ি জোনাল অফিস। নিয়ম অনুযায়ী অফিসিয়াল সব খরচ ৫৬৬ টাকা। এবং গ্রাহকের ঘরে লাগানো মেইনসুইচ, সুইচ অন্যান্য খরচ ১০০০ টাকা। মোট খরচ ১৫৬৬ টাকা হলেও বৈধভাবে সংযোগ পেতে ২ বছরেরও বেশি সময় লেগে যায়। কিন্তু দালালরা ৩-৪ হাজার টাকার বিনিময়ে সংযোগ দিচ্ছে ৩০-৪৫ দিনের মধ্যে। দালাল ছাড়াও যে বিদ্যুত্ সংযোগ পাওয়া যায়, এই বিশ্বাসটাই এখন অবিশ্বাসে পরিণত হয়েছে! যেহেতু গ্রাহকদের বৈধভাবে সংযোগ পেতে দেরি হচ্ছে তাই তাঁরা দালালদের মাধ্যমে সংযোগ নিতে বাধ্য হচ্ছেন। দালালের দৌরাত্ম্য ঘোচাতে সংশিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ শাওন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
