ইউসিবির ইপিএস কমেছে ১৫ শতাংশ

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৩০

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১৫ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) এই মুনাফা কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৫ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল ১ দশমিক ৭০ টাকা। এ হিসাবে ইপিএস শূন্য দশমিক ২৫ টাকা বা ১৫ শতাংশ কমেছে। এদিকে কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০) ইপিএস হয়েছে শূন্য দশমিক ৭৩ টাকা। আগের বছরের একই সময়ে এই ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৭০ টাকা। এই হিসাবে ইপিএস শূন্য দশমিক শূন্য ৩ টাকা বা ৪ শতাংশ বেড়েছে।