ক্যাপসন নিউজ

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৩১

মেঘনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফরমে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২০শতাংশ নগদ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা এনসি রুদ্র্রসহ অন্যরা উপস্থিত ছিলেন

০০০০

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ১০টি ভেন্টিলেটর প্রদান করল মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। গতকাল সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, বিএসপি, এনডিইউ, পিএসসির হাতে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর

০০০০০

বাংলাদেশের প্রসিদ্ধ ভোজ্য তেল কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ফরচুন ব্র্যান্ডের নতুন লোগো সম্প্রতি উন্মোচন করেন কোম্পানির জেনারেল ম্যানেজার ইনাম আহমেদ। অনলাইনে উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং অমিত ব্যানার্জি, সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ এবং সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইশতিয়াক মাহমুদ