জাতীয় মহিলা থ্রোবলে আনসার চ্যাম্পিয়ন

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:৩৬

ওয়ালটন চতুর্থ জাতীয় মহিলা থ্রোবলের চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। গতকাল দুপুরে পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে আনসার ৩-০ সেটে পুলিশকে হারিয়ে শিরোপা জয় করে। তৃতীয় খুলনা জেলা ক্রীড়া সংস্থা এবং চতুর্থ হয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা। চ্যাম্পিয়ন আনসার ২০১৭ ও ২০১৯ সালে শিরোপা জয় করেছিল। ২০১৬ সালে প্রথম আসরে শিরোপা তুলে নেয় খুলনা জেলা ক্রীড়া সংস্থা। গতকাল পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার। উপস্থিত ছিলেন প্রবীণ ক্রীড়া সংগঠক ফরিদা আক্তার বেগম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. শরীফ আশরাফউজ্জামান, যুগ্ম-সম্পাদক বি এম শহীদুজ্জামানসহ অন্যরা।