বাঁকা পায়ে জন্ম নেওয়ায় ঠাঁই হলো না মায়ের কোলে

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:১৭

 ‘অবশেষে অবুঝ শিশুটির ঠিকানা হলো বেবিহোমে, সৃষ্টিকর্তা তার পা দুটিকে ত্রুটিপূর্ণ করে পাঠিয়েছেন বলেই বঞ্চিত হলো মাতৃস্নেহ ও পিতৃস্নেহ থেকে। হায়রে পৃথিবী’! বাঁকা পা নিয়ে জন্ম নেওয়ায় রাতের আঁধারে মসজিদের সামনে নিষ্ঠুর বাবা-মায়ের ফেলে যাওয়া নবজাতককে বেবিহোমে পাঠিয়ে সামাজিক মাধ্যমে এমন স্ট্যাটাস দিয়েছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা। উদ্ধারের পর শিশুটির সুস্থতার কথা চিন্তা করে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সেও রাখেন তিনি। বেবিহোমে পাঠানোর উদ্দেশে যথাযথ কর্তৃপক্ষের কাছে ১৫-২০ দিন বয়সের শিশুটিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের সময় অশ্রুসিক্ত হয়ে ওঠে ওসির চোখ। বাঁকা পা নিয়ে জন্ম নেওয়ায় বাবা মায়ের বুকে তার ঠাঁই না পেয়ে বেবিহোমই হলো তার আপন ঠিকানা।