মাদারীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:৩৩

‘মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই স্লোগান নিয়ে মাদারীপুরে পালন করা হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। বিআরটিএ মাদারীপুর অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।  

এতে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান হাওলাদার, বিআরটিএর মাদারীপুরের সহকারী পরিচালক জিএম নাদির হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. খলিলুজ্জামান ও সড়ক বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্যে অনেক বেশি। একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। তাই দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে। 

সভায় বৈধ লাইসেন্স ছাড়া মাদারীপুর জেলায় কোন যানবাহন চলাচল করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

পাশাপাশি গাড়ির কাগজপত্র নবায়ন ও ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে পাওয়ার দাবি জানান।

ইত্তেফাক/এএএম