বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি, উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও টোটাল নিউজটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মো. শরিফুল ইসলাম খানের মা মোছা. নুরজাহান বেগমের কুলখানি আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আছর গাজীপুরের টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
মানবাধিকারকর্মী নুরজাহান বেগম বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম খানের সহধর্মিণী। মরহুমার রুহের মাগফিরাত কামনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
গত সোমবার বিকাল ৩ টার দিকে মোছা. নুরজাহান বেগম (৬৮) হার্ট অ্যাটাকে উত্তরা আধুনিক হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি....রাজিউন)।
গতকাল বাদ মাগরিব টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়। পরে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং এর সাতঘড়িয়া কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ইত্তেফাক/এএএম
