একাদশ-দ্বাদশ শ্রেণি:ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-দ্বিতীয়পত্র

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৮:২১

পপেল চন্দ্র সাহা, সহকারী অধ্যাপক

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।

বুধবারের পর

৮। নিচের কোনটি প্রেষনা দানের আর্থিক উপায় বর্হিভূত ?

(ক) অগ্রিম                (খ) বোনাস

(গ) চিকিত্সা ভাতা      (ঘ) বনভোজন              উত্তর: ঘ

৯। মানুষের জন্য যোগাযোগ গুরুত্বপূর্ণ কেন?

(ক) বিদেশ ভ্রমনের জন্য

(খ) তথ্য ও ভাব বিনিময়ের জন্য                     

(গ) শিক্ষা বিনিময়ের জন্য

(ঘ) ব্যবসায় করার জন্য

উত্তর: খ

১০। ব্যবস্থাপনার কোন কাজটি প্রতিষ্ঠানের কর্মীদের মতানৈক্য দূর করতে সাহায্য করে?

(ক) পরিকল্পনা           (খ) সংগঠন

(গ) সমন্বয়সাধন                           (ঘ) নিয়ন্ত্রণ

উত্তর: গ

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

হাবিব সাহেব তার কারখানার কর্মীদের দৈনিক ২০০ একক দ্রব্য উত্পাদন করতে বলেন। কিন্তু দিন শেষে তাদের উত্পাদনের পরিমাণ দাঁড়ায় গড়ে ১৭০ একক।

১১। হাবিব সাহেবের দৈনিক ২০০ একক উত্পাদনের লক্ষ্য ঠিক করা নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় কী নামে পরিচিত ?

(ক) আদর্শমান নির্ধারণ                                  (খ) সংশোধনী ব্যবস্থা গ্রহণ

(গ) বিচ্যুতি নির্ণয়

(ঘ) তুলনাকরণ

উত্তর: ক

১২। হাবিব সাহেব কীভাবে ত্রুটিমুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কায়েম করবে?

(ক) সংশোধনী ব্যবস্থার মাধ্যমে

(খ) কার্যকর তুলনা করে

(গ) আদর্শমান নির্ধারণ করে

(ঘ) বিচ্যুতি নির্ণয় ও মূল্যায়ন করে                                উত্তর: ঘ

১৩। পরবর্তী পরিকল্পনার ভিত্তি কোনটি ?

(ক) নিয়ন্ত্রণ                 (খ) নেতৃত্বদান

(গ) নির্দেশনা               (ঘ) সংগঠন

উত্তর: ক

১৪। ব্যবস্থাপনার কাজ হলো-

i) পরিকল্পনা ও সংগঠন

ii) কর্মীসংস্থান ও নিয়ন্ত্রণ

iii) বিজ্ঞাপন ও নির্দেশনা 

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii                 (ঘ) i, ii ও iii 

উত্তর: ক