দেশের জনপ্রিয় শিল্পী খালিদ তার অগণিত গানে মুগ্ধতা ছড়িয়েছেন বাঙালি শ্রোতাদের ভেতরে। তার একাধিক গান কালের উত্তরণ ঘটিয়েছে অনেক আগেই। বেশ ক’বছর হলো যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন তিনি। সেখানে কথাসাহিত্যিক শামীমা জামানকে নিয়ে সুখের সংসার তার। তবে গান থেমে নেই। নতুন গানের রেকর্ডিং করেছেন সম্প্রতি। সেগুলোও সময়মতোই মুক্তি দেবেন। বর্তমান সময়ে গানের কপিরাইট সচেতনতা নিয়ে আশাবাদ প্রকাশ করে কণ্ঠশিল্পী খালিদ বলেন, ‘বাংলা গানের জন্য এটি অবশ্যই দারুণ একটি খবর। গানকে আমরা একজীবনে আবেগের আশ্রয় হিসেবেই গেয়েছি। কপিরাইট আন্দোলন সফল হলে অবশ্যই সংগীত এদেশের প্রতিটি শিল্পীর জন্য সম্পদ ও সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠা পাবে। ছবিতে পরিবার নিয়ে অবকাশ যাপনের এক মুহূর্তে।
