টাঙ্গাইলের গোপালপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার বিকালে মির্জাপুর ইউনিয়নের কাগুজিআটা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কাগুজিআটা, মোহনপুর, নুটুরচর, মির্জাপুরসহ দশ গ্রামের নারী ও শিশুরা উপস্থিত ছিলেন।
সাবেক ব্যাংকার আশরাফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-শেখ রাসেল, লাকি আখতার, শেখ ফরিদ, ব্যবসায়ী আব্দুল মালেক, ইউপি সদস্য আবুল হানিফ প্রমুখ।
আরও পড়ুন: ‘ধর্ষণ মামলার আসামিকে চেয়ারম্যান বানাতে পাগল হয়ে গেল কারা’
বক্তারা অভিযোগ করেন, কাগুজিআটা গ্রামে এক তালাকপ্রাপ্ত স্ত্রীকে সাবেক স্বামীর বাড়িতে জোর করে উঠানোকে কেন্দ্র করে একটি মহল একই পরিবারের আপন দুই ভাই ও তিন ভাতিজাকে আসামি করে গত মঙ্গলবার থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।
গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, ভিক্টিমের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে তার মা বাদী হয়ে গত ২০ অক্টোবর থানায় মামলা করেছেন। পুলিশ অভিযোগের সত্যতা নিয়ে তদন্ত করছেন। মেডিক্যাল রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা এটি গণধর্ষণ কিনা।
ইত্তেফাক/এএএম
