হূদরোগে আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। সেখানে জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্ট করা হয়েছে তার। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বিপদ মুক্ত হয়েছেন। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হরিয়ানা হারিকেন খ্যাত কপিল দেবের ১৩১টি টেস্টের ঝুলিতে ৪৩৪টি উইকেট ও ৫,২৫৮ রান রয়েছে। অন্য দিকে ২২৫টি ওয়ানডে ম্যাচে ২৫৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৩ হাজার ৭৮৩ রান করেছেন তিনি।
