স্পোর্টস ডেস্ক
করোনা মহামারির কারণে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী ১২ মাস ক্রিকেটারদের ১৫ ভাগ বেতন কাটবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পুরুষ দলে চুক্তিবদ্ধ ২৩ ক্রিকেটারের বেতন কাটা হবে। ইসিবির এমন প্রস্তাবে রাজি হয়েছেন ইয়ন মরগান, জো রুট, স্টুয়ার্ট ব্রডরা।
করোনায় ইসিবির আর্থিক ক্ষতি হয়েছে ১০৬ মিলিয়ন পাউন্ড। করোনার ধাক্কা সামাল দিতে গত সেপ্টেম্বরে ৬২ জন কর্মী ছাঁটাই করেছে ইসিবি। এবার মরগানদের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে তারা। এ বিষয়ে ইতিমধ্যে টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপের (টিইপিপি) চুক্তি করেছে ইসিবি।
