স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর জেলা পরিষদের অহংকর ক্যাম্পাসে দেবদারুসহ অর্ধশতাধিক প্রাচীন গাছ ঝুঁকিপূর্ণ ও পোকা খাওয়ার নাম করে কেটে ফেলা হয়েছে। অভিযোগ উঠেছে, পথ প্রশস্তের নামে কেটে ফেলা হয়েছে এসব গাছ। বেরোবির বাংলা বিভাগের প্রভাষক ও পরিবেশপ্রেমী ড. তুহিন ওয়াদুদ বলেন, রাস্তা বড় করার জন্য শতবর্ষী গাছ কেটে নষ্ট করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনার দাবি রাখে। রংপুরের মানবাধিকার ও পরিবেশ উন্নয়নকর্মী মুনীর চৌধুরী বলেন, কার নির্দেশে গাছ কেটে ফেলা হলো তা বের করা দরকার। রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন, সঠিক সিদ্ধান্ত ও আইন অনুযায়ী গাছগুলো কাটা হয়েছে।
