গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহিন মোল্লা (৩০)। এ সময় দুই প্রাইভেট কার যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মলয় রায় জানান, প্রাইভেট কারে ভাঙ্গা থেকে নন্দন দত্ত ও কার্ত্তিক মণ্ডল খুলনা যাচ্ছিলেন। এ সময় ধূসর ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী রেইনট্রির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঐ হতাহতের ঘটনা ঘটে।
