আনন্দ পট

মহাকাশ

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২১:৩০

মহাকাশ নিয়ে মানুষের কৌতূহল সেই আদিকাল থেকেই।  মহাকাশের নতুন নতুন রহস্য উন্মোচন করতে তাই বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। সুদূর মহাকাশের অতলস্পর্শী রহস্যের যতটুকু জানা গেছে তা আমাদের বিস্ময়ে অভিভূত করে। মহাকাশ সম্পর্কিত কিছু অত্যাশ্চর্য ঘটনা জেনে নেওয়া যাক—

Ÿ১৯৬২ সালে আমেরিকা মহাকাশে হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল যা জাপানের হিরোশিমাতে বিস্ফোরিত বোমার চেয়ে ১০০গুণ শক্তিশালী ছিল।

Ÿ২০০৪ সালে আবিষ্কৃত আমাদের ছায়াপথের একটি গ্রহ ৫৫ ক্যানক্রি ই, যার এক-তৃতীয়াংশই সম্পূূর্ণ হীরার তৈরি! গ্রহটি পৃথিবী থেকে মাত্র চল্লিশ আলোকবর্ষ দূরে অবস্থিত।

Ÿমহাবিশ্বের সর্ববৃহত্ এবং সবচেয়ে দূরবর্তী পানির মজুদ আবিষ্কার করা হয় ২০১১ সালে।  এই বিশাল জলাশয় একটি কোয়াসারকে সম্পূর্ণ ঢেকে রেখেছে। কোয়াসারটি ধারণ করছে দৈত্যাকৃতির একটি ব্ল্যাক হোল, যেটি আমাদের সূর্যের তুলনায় ২০ বিলিয়ন গুণ বড় এবং পৃথিবী থেকে ১২ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।

Ÿপৃথিবীতে ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যা তৈরিতে খরচ হয়েছিল ১৫০ বিলিয়ন মার্কিন ডলার। মজার ব্যাপার হচ্ছে মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকালে প্রতিদিন ১৫বার সূর্যোদয় এবং ১৫বার সূর্যাস্ত দেখেন।

দীপ্ত রিজন