আপনার রাশিফল

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২১:৩১

মুহম্মদ আনিসুল হক

২৪ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টায় এবং সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: হীরা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

সামাজিক কোনো কাজে অংশ নিয়ে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো সিনিয়র সহকর্মীর সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।    

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সামাজিক যোগাযোগে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসাক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। প্রয়োজনবোধে চিকিত্সকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মনের মানুষকে মনের কথা খুলে বলুন। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে কারো সন্তান লাভ হতে পারে। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগানো সহজ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ সুফল পাবেন।