বিশিষ্ট লেখক ও গবেষক কামরুজ্জামান লিটন-এর সম্পাদনায় ‘বঙ্গবন্ধুকে নিবেদিত হাজার কবিতা’ গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উল্লেখযোগ্য প্রকাশনা এ গ্রন্থে ১ হাজার কবির বঙ্গবন্ধুকে নিবেদিত নির্বাচিত কবিতা প্রকাশিত হবে।
গ্রন্থের ভূমিকা লিখেছেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। গ্রন্থে প্রকাশের জন্য কবিদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে। লেখা পাঠানোর জন্য যোগাযোগ :কামরুজ্জামান লিটন, ১১৯ ডিআইটি এক্সটেনশন রোড, ঢাকা। ফোন: ০১৬২৮৭৫০২৫৮, ই-মেইল: [email protected] —প্রেস বিজ্ঞপ্তি
