আক্কাস আলী মোল্লা
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক প্রধান শিক্ষক (প্রাঃবিঃ), আক্কাস আলী মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জাকান্দি গ্রামে তার নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান ও শিবচর থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। মরহুমের বাড়ির মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলামের ইমামতিতে মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মুসল্লি তার জানাজায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আক্কাস আলী (৭২) বৃহস্পতিবার সন্ধা ৬টায় স্ট্রোকজনিত কারণে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
