ইত্তেফাক রিপোর্ট
যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত জয়নালের ছেলে মহিদুজ্জামান লিয়ন জানান, তার বাবা সন্ধ্যার দিকে ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হন। পরে জানতে পারেন দনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
