নবাবগঞ্জে জমি দখল চেষ্টা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:১৮

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

নবাবগঞ্জে ক্রয়কৃত জমি জবর দখলের চেষ্টা ও মালিকের কাছে চাঁদা দাবি করায় স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। গতকাল নবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আক্তার হোসেন লিখিত বক্তব্যে বলেন, ‘খতিয়া মৌজাস্থিত আর এস ৬৯৬ খতিয়ানে শুদ্ধরূপে সুধন্য মণ্ডলের নাম রেকর্ডভুক্ত রয়েছে। তার মৃত্যুর পর তার ওয়ারিশদের কাছ থেকে দানপত্র দলিলমূলে পাওয়া আমি ও দিলীপ মণ্ডল কাগজপত্র মিল পেয়ে ৩১ শতাংশ জমি খরিদ করি। এরপর থেকে স্থানীয় নগেন্দ্র মণ্ডল ও মতিয়ার ষড়যন্ত্র করে নরেশ মণ্ডল গংদের ওয়ারিশ সাজিয়ে তাদের কাছ থেকে আম- মোক্তার দলিল করে নিয়ে আমার জমি জবর দখলের চেষ্টা করছেন এবং আমাকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন। এ নিয়ে কয়েক বার সালিশ বৈঠক হয়েছে। কাগজপত্রে কোথাও তারা এই জমির মালিক প্রমাণ করতে পারেননি। নগেন্দ্র গংরা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন এবং তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তিনি এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।