ইত্তেফাক রিপোর্ট
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমরা আশা করছি, দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে। গতকাল বিকালে রাজধানীর রমনা কালীমন্দির পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। র্যাবের মহাপরিচালক বলেন, সিনহা হত্যা মামলার তদন্তকাজ এগিয়ে চলছে। তদন্তের স্বার্থে মামলার বিষয়ে আর কিছু বলা সমীচীন হবে না। তদন্ত শেষ হলে মামলার বিষয়ে বলা যাবে।
এ সময় রমনা কালীমন্দিরের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন র্যাব মহাপরিচালক। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন।
