ঝিনাইদহে ৪০৩ মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ২২:২৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় এবার ৪০৩টি মণ্ডপে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনার কারণে জেলায় এবার পূজার সংখ্যা কমেছে।

জেলা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, শৈলকুপায় ১১৩টি, ঝিনাইদহ সদরে ৯৩টি, হরিণাকুন্ডু উপজেলায় ২৯টি, কালীগঞ্জে ৮৮টি, কোটচাঁদপুরে ৪৫টি ও মহেশপুর উপজেলায় ৩৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, প্রতিটি মণ্ডপে পূজা উপলক্ষ্যে সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।