মোহাম্মদ জয়নাল আবেদীন
প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্রের হিসাববিজ্ঞান পরিচিতি অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি।
১০০.হিসাববিজ্ঞানের বিশেষ উদ্দেশ্যের পর্যায়ভুক্ত হলো-
i. আর্থিক তথ্য পরিবেশন
ii. অর্থ আত্মসাত প্রতিরোধ iii. ব্যয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ)i ও iii (ঘ)ii ও iii
১০১.হিসাববিজ্ঞানকে বলা হয়-
i. বিজ্ঞান ii. ব্যবসায়ের ভাষা
iii. লেনদেন লিপিবদ্ধ করার কৌশল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ)ii ও iii (ঘ)i, ii ও iii
১০২.ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার সুবিধা হলো-
i.ব্যয় নিয়ন্ত্রণ ii. জালিয়াতি ও চুরি প্রতিরোধ
iii. ব্যবসায় পরিচালনায় সহায়তা
নিচের কোনটি সঠিক?
(ক) i ও iii (খ) i, ii গ)ii ও iii (ঘ)i, ii ও iii
১০৩.হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে-
i. সততা অবলম্বনে ii. রক্ষণশীলতা অর্জনে
iii. নিয়মানুবর্তিতা হতে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ)iii (ঘ)i,ii ও iii
১০৪.হিসাববিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত-
i. লেনদেন লিপিবদ্ধকরণ ii. লেনদেন সংক্ষিপ্তকরণ
iii. লেনদেন শ্রেণিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ)ii ও iii (ঘ)i,ii ও iii
১০৫.হিসাব তথ্য প্রয়োজন হয়-
i. মানব সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য
ii. বাজেট প্রণয়ন করতে
iii. পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ)ii ও iii (ঘ)i,ii ও iii
১০৬.হিসাববিজ্ঞানের কলাকৌশলের উন্নতির কারণ-
i. ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করা
ii. বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি
iii. ব্যবসায়-বাণিজ্যের উন্নতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ)ii ও iii (ঘ)i, ii ও iii
১০৭. ভোক্তারা হিসাব তথ্য ব্যবহার করে থাকে পণ্যের-
i. মান যাচাই করার জন্য
ii. ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তির জন্য
iii. রঙিন ও জাঁকজমক পণ্য সরবরাহের জন্য
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) ii ও iii
১০৮.হিসাববিজ্ঞানের আওতাভুক্ত কাজ হচ্ছে-
i. লেনদেন লিপিবদ্ধকরণ
ii. লেনদেন সংক্ষিপ্ত করে খাতায় লিখন
iii. আর্থিক প্রতিবেদন তৈরিকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক
নিচের উদ্দীপকটি পড় এবং ১০৯ ও ১১০ নং প্রশ্নর উত্তর দাও :
কাজল সাহেব ও আনিস সাহেব অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজন মিলে ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসায় প্রতিষ্ঠান দাঁড় করান। কাজল সাহেব বন্ধুকে অনেক বিশ্বাস করতেন বলে কখনও হিসাব চাইতেন না। এক বছর পর যখন হিসাবের খাতা নিয়ে পর্যবেক্ষণ করলেন তখন দেখলেন তার বন্ধু প্রতিষ্ঠানের আয়ের থেকে ব্যক্তিগত ব্যয়কেই বেশি প্রাধান্য দেন এবং হিসাবে ঘাটতি সৃষ্টি করেন।
১০৯.কাজল সাহেবের বন্ধুর মধ্যে কোনটির অভাব রয়েছে?
(ক) চিন্তা-চেতনা (খ) বিশ্বাস
(গ) মূল্যবোধ (ঘ) ধ্যান-ধারণা
১১০.কাজল সাহেবের হিসাবে ঘাটতি দেখার কারণ-
i. মূল্যবোধ ও জবাবদিহিতার অভাব
ii. সচেতনতার অভাব iii. অন্ধবিশ্বাসের কুফল
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১১১ ও ১১২ নং প্রশ্নের উত্তর দাও :
সাইফুল সাহেব নতুন ব্যবসায়ী। তিনি সবসময় দোকানে উপস্থিত থাকতে না পারায় একজন কর্মচারী রেখেছেন। কিন্তু প্রতিদিনে তার কত টাকা আয় বা খরচ হয় এ ব্যাপারে তিনি তার কর্মচারীর কাছ থেকে কোনো সদুত্তর পান না। এর ফলে মাস শেষে দোকানের হিসাবে গরমিল দেখা দেয়।
১১১.সাইফুল সাহেবের সমস্যা নিরসনে কোনটি করণীয়?
(ক) নগদান বই ব্যবহার
(খ) আর্থিক লেনদেন কম করা
(গ) ব্যবসায়ের খরচ কমিয়ে দেওয়া
(ঘ) নতুন কর্মী নিয়োগ দেওয়া
১১২.সাইফুল সাহেব এ অবস্থায় হিসাববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে-
i. আদায়কৃত টাকার হিসাব জানতে পারবেন
ii. খরচকৃত টাকার হিসাব জানতে পারবেন
iii. দিন শেষে হাতে রক্ষিত টাকার হিসাব জানতে পারবেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii(খ)i ও iii(গ) ii ও iii(ঘ)i, ii ও iii
উত্তর:১০০.ঘ,১০১ঘ,১০২.ঘ,১০৩.ক,১০৪ঘ,১০৫ঘ,১০৬.গ,১০৭খ,১০৮.ঘ,১০৯গ,১১০ক,১১১ক,১১২.ঘ
