নৃত্য অনুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৯:২২

 

শারদীয় দুর্গা পূজার বিশেষ আয়োজনে দীপ্ত টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ছন্দে জাগে প্রাণ’। অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রতন। পূজা উপলক্ষে নাচের এই বিশেষ অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে নৃত্যশিল্পী সোহেল রহমান, আনিকা রহমান শখ, মন্দিরা চক্রবর্তী, মীম চৌধুরী, শাওন শান, মোহনা মীম, তুষার, লাবণ্য সহ নৃত্যালোক কালচারাল সেন্টারের শিল্পীবৃন্দ। নাচের এই বিশেষ অনুষ্ঠান প্রচার হবে আগামীকাল বিকাল ৫টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. মাসুদ মিয়া।