সরকারের কাছে কোনো ধর্মীয় উগ্রবাদের স্থান নেই

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:০৬

লালমোহন (ভোলা) সংবাদদাতা

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, এই সরকারের কাছে কোনো ধর্মীয় উগ্রবাদের স্থান নেই। অসাম্প্রদায়িক জাতি গঠনের লক্ষ্য নিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করেছেন। যার ফলে বাংলাদেশে আজ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধর্মের মানুষ আজ শান্তির পক্ষে ঐক্যবদ্ধ।

দুর্গাপূজা উপলক্ষ্যে শনিবার লালমোহনের ১৮টি মণ্ডপে সরকারি চাল ও ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ বিতরণের সময় তিনি এ কথা বলেন। শহরের কেন্দ্রীয় মদন মোহন ঠাকুর জিউ মন্দিরে উপজেলার পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে এসব চাল ও আর্থিক অনুদান তুলে দেন তিনি। মনোরঞ্জন চন্দ জয় হিন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।