চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
চিলমারীতে গত দুদিনের টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার গাবেরতল এলাকার কৃষক মাহফুজার রহমান জানান, ধান আধা পাকা হয়েছে, হঠাত্ বৃষ্টি ও দমকা হাওয়ায় পুরো খেত মাটিতে নেতিয়ে পড়েছে। মজাইডাঙ্গা এলাকার কৃষক ভুলু মিয়া জানান, ধানের শিষ কেবল বের হওয়া শেষ হয়েছে এর মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ায় খেত মাটিতে নেতিয়ে পড়েছে। উপজেলা কৃষিবিদ জাহেদুর রহমান জানান, গত দুদিনের বৃষ্টি ও দমকা হাওয়ায় ৫০ বিঘা জমির ধানখেত মাটিতে নেতিয়ে পড়েছে।
