মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
উপজেলার ছেংগারচর-আনন্দ বাজার সড়কের পল্লী বিদ্যুত্ অফিসসংলগ্ন কালভার্টের পাটাতনের একটি অংশ ভেঙে চলাচল ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে দুুর্ঘটনাও ঘটেছে। পথচারী মাহবুব আলম ও শাহ আলম জানান, এই কালভার্ট ভেঙে যাওয়ায় যান চলাচলে রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। কাভার্ড ভ্যানের ড্রাইভার আশরাফ জানান, ঝুঁকি নিয়ে কালভার্টটি পার হতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, ছেংগারচর-আনন্দ বাজার সড়কের সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। এ কালভার্টটি পৌর এলাকায় পড়েছে। ছেংগারচর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল মান্নান বলেন, কালভার্টটি দ্রুত সংস্কার করা হবে।
