কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ ধরতে যাওয়ায় এক জেলেকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে সুশান্ত মালো। শুক্রবার রাত আড়াইটা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চলাকালে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা ঐ দণ্ড দেন। এর সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, অভিযান চলাকালে জব্দ জাল নদীর পাড়ে ধ্বংস করা হয়েছে।
