সাত লেভেল ক্রসিং অরক্ষিত!

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:১৬

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

বাগাতিপাড়ার রেলপথে ১০টি লেভেল ক্রসিংয়ের মধ্যে সাতটি অরক্ষিত। এসব রেলগেটে গেটম্যান নেই। আবার কোনো কোনোটিতে নিরাপত্তামূলক ব্যবস্থাও রাখা হয়নি। ফলে ঐসব উন্মুক্ত রেলগেট দিয়ে যানবাহন এবং লোক চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। অরক্ষিত লেভেল ক্রসিংগুলো হলো স্বরূপপুর, ঠেঙ্গামারা, মাড়িয়া নিংটিপাড়া, মাড়িয়া, হাড়ডাঙ্গী, মালিগাছা ও গাঁওপাড়া। নাটোর রেলস্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী বলেন, রেলের গেটের একটি তালিকার বই রেল দপ্তরের কাছে রয়েছে। ঐ সাত রেলগেট তালিকায় অন্তর্ভুক্ত কিনা যাচাই করে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানাবেন বলে জানান তিনি।