জয়পুরহাট প্রতিনিধি
শারদীয় দুর্গোত্সবে ষষ্ঠী ও সপ্তমীর পরে ব্যাপক লোক সমাগম লক্ষ্য করা গেলেও এবার দুর্গামন্দিরগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি খুবই কম। করোনা প্রার্দুভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখা, দর্শনার্থীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও সাবান পানির ব্যবস্থা রাখা হয়েছে দুর্গামন্দিরগুলোতে। সোমবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এই দুর্গোত্সবের। করোনা প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করায় এবার লোক সমাগম কিছুটা কম হলেও মহানবমীতে লোকসমাগম কিছুটা বেশি হবে এমন আশা প্রকাশ করেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, দুর্গামন্দিরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম মোবাইল টিমের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
