বরিশালের অভ্যন্তরীণ রুটে নৌচলাচল স্বাভাবিক

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:১৮

বরিশাল অফিস

বৈরী আবহাওয়া ও নদীবন্দরগুলোতে দুই নম্বর সতর্কতাসংকেত জারি করায় একদিন বন্ধ থাকার পরে বরিশালের অভ্যন্তরীণ ১৩টি রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে আবার লঞ্চ চলাচল করছে। বরিশাল    নৌবন্দর কর্মকর্তা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈরী আবহাওয়ায় নৌবন্দরে দুই নম্বর সতর্কতা জারি করা হয়েছিল।