বায়ার ক্রপ সায়েন্সের ১৮ বছর পূর্তি উদ্যাপন

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:২০

বায়ার ক্রপ সায়েন্স বাংলাদেশে সফলভাবে ১৮ বছর ধরে তার কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি কোম্পানিটি এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের ১৮তম বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানটি নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে উদ্যাপন করেছে। এরমধ্যে বায়ার বাংলাদেশের প্রতিনিধিদেরকে উদ্দেশ্য করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, দেশের নেতৃস্থানীয় কোম্পানি প্রতিনিধিবৃন্দ এবং বায়ার লিডারশিপটিম সাউথ এশিয়ার শুভেচ্ছা বার্তা অন্যতম। এছাড়াও তারা সারা বাংলাদেশে দিবসটি উপলক্ষ্যে কৃষকদের মধ্যে নিরাপত্তা মাস্ক বিতরণ করে।

বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জার্মানিভিত্তিক নেতৃস্থানীয় লাইফ সায়েন্স কোম্পানি বায়ার এজির একটি অংশীদারমূলক ব্যাবসায়িক উদ্যোগ; যার রয়েছে ১৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস। বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম বলেন—বিগত দুই দশক ধরে বায়ার এদেশের কৃষক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কৃষিজ উত্পাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।—প্রেস বিজ্ঞপ্তি