মুহম্মদ আনিসুল হক
২৫ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও এমিথিস্ট। আপনার শুভ সংখ্যা: ৭ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। বড় ভাইবোনদের সহযোগিতায় উপকৃত হতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে। তীর্থ ভ্রমণে যেতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ ভেবেচিন্তে করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। বিবাদ এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে যাবতীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। চলাফেরায় সতর্ক থাকুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা নিন। কাজকর্মে অধিকতর মনোযোগী হলে ভালো করবেন। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কিনতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আর্থিক দিক ভালো যেতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভ্রমণের সুযোগ পেতে পারেন। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।
