ম স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
ফতুল্লায় পাঁচ মাস প্রেম করে শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছে প্রেমিকা। গতকাল ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, উপজেলার লালপুর এলাকায় অবস্থিত পাকিস্তান খাদে শুভ এর সঙ্গে এক তরুণী পাশাপাশি ঘরে বসবাস করায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কে দুই জনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়। এরপর বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে শুভ আত্মগোপন করেন। এ ঘটনায় ঐ তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে গতকাল দুপুরে শুভকে গ্রেফতার করা হয়েছে। শুভ সিরাজগঞ্জ জেলার ছলংগা থানার উত্তরপাড়া গ্রামের গোপাল চন্দ্র হালদারের ছেলে।
