ম গাজীপুর প্রতিনিধি
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক লে. কর্নেল জুলফিকার রহমান, ঢাকার সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প পরিচালক মো. শহিদ আতাহার হোসেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী নগরীর কাশিমপুর সারাব গোবিন্দবাড়ি এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপর একটি স্টেশন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
